editor
প্রকাশিত: 1:39 AM, April 27, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাড়ার শিশুদের সাথে খেলতে গিয়ে পুকুর পাড়ের মাটি ধ্বসে পানিতে ডুবে এক ইয়াসিন আলী (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৫ টায় শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন জয়সিদ্ধি গ্রামের আব্দুস শহিদের ছেলে।
নিহত শিশুর বাবা আব্দুস শহিদ জানান, প্রতিদিনের মত বাড়ির নিকটবর্তী মাঠে ইয়াসিনসহ পাড়ার কয়েক শিশু খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে মাঠের এক পাশে নতুন খনন হওয়া পুকুরপাড়ে যায় ইয়াসিনসহ অন্য শিশুরা। এসময় পুকুরপাড়ের মাটি ধ্বসে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় শিশু ইয়াসিন। এসময় তার সাথে থাকা শিশুরা ইয়াসিনের বাড়িতে খবর পৌঁছালে ইয়াসিনের বাবাসহ অন্যান্যরা পুকুরে খুঁজাখুঁজি করে ইয়াসিনকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ফয়জুল উজ জামান খাঁন ইয়াসিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।##
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন