editor
প্রকাশিত: 2:01 AM, April 27, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে একজন নিহত হন।
শনিবার (২৬ এপ্রিল ) সন্ধ্যা ৬টায় ধান শুকানোকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
জানা যায়, বাউসি গ্রামের সেবক দাসের ছেলে পলাশ দাস ও একই গ্রামের চান মিয়ার ছেলে শাকিল আহমেদের (২২) মধ্যে উক্ত কথা কাটাকাটির একপর্যায়ে পলাশ দাস শাকিলকে আঘাত করলে শাকিল দৌড়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষন পরে শাকিল হাতে দেশী অস্ত্র বল্লম নিয়ে পলাশকে খুঁজতে থাকে। এসময় পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে (২০) পেয়ে পলাশের কথা জিজ্ঞেস করলে প্রান্ত ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শাকিল তার হাতে থাকা বল্লম দিয়ে প্রান্তকে আঘাত করলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশপাশের মানুষ জড়ো হলে শাকিল পালিয়ে যায়৷ আহত অবস্থায় প্রান্তকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনি রানি তালুকদার প্রান্তকে মৃত ঘোষণা করেন। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সংবাদ পেয়ে দ্রুত দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন ।
তিনি বলেন, আমি সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন