editor
প্রকাশিত: 7:16 PM, April 27, 2025
মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৮ এপ্রিল শুক্রবার নগরীর উত্তর কাজীটুলা অন্তরঙ্গে সংস্থার কার্যালয়ে বাংলাদেশ উইমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউসিডিও) এর নির্বাহী কর্মকর্তা জয় সাসেক্স পরিদর্শন ও তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা রেজি নং সিলে/১৫৮ এর প্রতিষ্ঠাতা সভানেত্রী শিক্ষিকা রুনা সুলতানার সভাপতিত্বে ও সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্ময়ন অফিসার মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জীবনবীমা কর্পোরেশন এবং সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদানে ডব্লিউসিডিও-এর জন্য যথেষ্ট প্ল্যাটফর্ম ভ্যালু বৃদ্ধিতে বিশেষভাবে তৈরি করা হয়েছিল।
এই সম্মানজনক অনুষ্ঠানে সংস্থার মুখ্য নির্বাহী কর্মকর্তা জয় সাসেক্স-কে রাষ্ট্রদূত, মিডিয়া ফ্যাসিলিটেটর, প্রমোটার এবং জনসংযোগ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করায় বক্তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে দরিদ্র শিক্ষার্থীদের স্বল্প খরচে লেখাপড়ার সুযোগ, বয়স্ক মহিলাদের স্বাক্ষরতা শিখানো ও দরিদ্র মহিলাদের বিভিন্ন ট্রেডে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার সমতা আননয়নের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ-জাতী ও মানুষের উন্নয়নের লক্ষ্যে মানবসম্পদ তৈরীতে কাজ করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন