editor
প্রকাশিত: 11:21 PM, April 28, 2025
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ী কর্তৃক সন্ত্রাসী হামলার শিকার অপর এক ব্যবসাী, আদালতে মামলা দায়ের। ঘটনাটি ঘটে গত ১০ ফেব্রুয়ারী রাত ১১টায় উপজেলার ফেরীঘাট বাজারে। এসময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন ভিত্রিখেল গ্রামের মৃত হাজি সাজিদ আলীর ছেলে তবারক আলী (৬০)।
মামলার এজহার সূত্রে জানা যায়, ১০ ফেব্রæয়ারী রাতে আসামপাড়া বালু কোয়ারী থেকে ব্যবসায়ীক কাজ শেষ করে তবারক আলী মটরসাইকেলযোগে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করেন। স্থানীয় ফেরীঘাট বাজারে আসার পর আসামী মিরজান আহমদ রুবেল সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল মটরসাইকেলের গতিরোধ করে তবারক আলীর উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা তাকে বেধড়ক মারপিট সহ মটরসাইকেল ভাংচুর করে এবং নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন ব্যবসায়ী তবারক আলীকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এব্যাপারে তবারক আলী বাদি হয়ে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৬নং আদালতে গত ২০/০৪/২০২৫ইং তারিখে একটি মামলা দাখিল করেন (মামলা নং-জৈন্তাপুর সিআর-৮০/২৫। মামলায় প্রধান আসামী করা হয় কেন্দ্রী গ্রামের আহমদ আলীর ছেলে ব্যবসায়ী মিরজান আহমদ রুবেল। অপর আসামীরা হলেন আসামপাড়া গ্রামের আব্দুস সাত্তার (৩৮), রাশেদ আহমদ (৩০), সায়েম আহমদ (৩০), পাখি মিয়া (৩৮), বারেক (৪০), জিলকি রুবেল (৩৭), মাইজুল (২৮), এমরান (৩৫) ও আক্তার হোসেন (২৮)।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন