editor
প্রকাশিত: 5:40 PM, April 30, 2025
এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। মহান মুক্তিযুদ্ধেও প্রবাসী বাংলাদেশিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তারা বিদেশের মাটিতে জনমত সৃষ্টিসহ মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করেছেন। আজও তারা বাংলাদেশের উন্নয়ন ও সাফল্যের সাথে সর্বাঙ্গীনভাবে সম্পৃক্ত। প্রবাসীরা বিভিন্ন মানবহিতৈষী কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়িক উন্নয়ন এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসী এবং অভিবাসী কর্মীদের প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক রিজার্ভকে মজবুত এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি তাদের যে কোন সমস্যায় সবাইকে পাশে দাঁড়াতে হবে।
তিনি মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় মিশিগানের রান্নাঘর রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কানাইঘাট এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী মাওলানা কয়েছ আহমদের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশন অব মিশিগান-এর সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলকে ফুল দিয়ে বরণ করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শফিকুল আম্বিয়া চৌধুরী, এমদাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েস আহমদ, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক সুলায়মান আল মাহমুদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল আম্বিয়া, মুজিবুর রহমান, আলী আকবর, আতাউল বারী মাসনুন প্রমুখ। বিজ্ঞপ্তি
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট
7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
2 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
6 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা