editor

প্রকাশিত: 6:47 PM, April 30, 2025

প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন

প্রদেশ বাস্তবায়ন পরিষদের মানববন্ধন

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে প্রদেশ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদ।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক তারেক চৌধুরী।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাষা সৈনিক অধ্যক্ষ মো. মাসউদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক এম মহিউদ্দিন মাস্টারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশিদ মসরুর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির খান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, রোটারিয়ান সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও সিলেট প্রদেশ বাস্তবায়ন পরিষদের অন্যতম সংগঠক মো. আব্দুল খালিক, এডভোকেট জামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ নেতা আব্দুল্লাহ আল মামুন সুজন, পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মো. মাহবুব মিয়া, গণদাবি পরিষদ নেতা এডভোকেট কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী মো. নজরুল হোসেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম এ হান্নান, এডভোকেট হুমায়ুন রশিদ সুয়েব, এডভোকেট মখলিছুর রহমান, এডভোকেট তাজরীহান জামান, এডভোকেট মামুনুর রশীদ, প্রকৌশলী হাছানুজ্জামান চৌধুরী, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সংগঠক এটিএম বদরুল ইসলাম, মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল হাছিব চৌধুরী, আলী আক্তারুজ্জামান চৌধুরী বাবুল, মনোরঞ্জন তালুকদার, আমীনুল ইসলাম দীনেশ, হুমায়ুন কবির, সৈয়দ মসউদ রহমান মতিন, যুব সংগঠক আমীন তাহমিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে আসাম প্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট জেলা তৎকালীন পাকিস্তানে যোগ দিয়েছিল। যাহা ছিল ভারতবর্ষের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা। দেশ বিভাগের সময় সিলেট জেলায় করিমগঞ্জ সহ মোট পাঁচটি মহকুমা ছিল। গনভোটের রায় অনুসারে করিমগঞ্জ বর্তমানে বাংলাদেশের অন্তর্ভূক্ত থাকার কথা থাকলেও নানামুখী ষড়যন্ত্রের কারণে করিমগঞ্জ আজ ভারতের অংশ। এই হলো সিলেটবাসীর দুর্ভাগ্য। দেশ বিভাগের সময় সিলেটকে একটি পৃথক প্রদেশের মর্যাদা দেওয়ার দাবী, আশ্বাস ও আলোচনা ছিল প্রবল। কিন্তু সেই দাবী ও পাকিস্তান কিংবা বাংলাদেশ আমলে আলোর মুখ দেখেনি।

বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত প্রশাসনিক সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সম্প্রতি একটি রিপোর্ট দাখিল করেছেন। যেখানে দেশকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। অথচ সিলেট প্রদেশ বাস্তবায়নের দাবি আবারও উপেক্ষিত হয়েছে। আমাদের দাবি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জকে যুক্ত করে সিলেট প্রদেশ বাস্তবায়ন করতে হবে।

খনিজ সম্পদে ভরপুর ও প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগকে উপেক্ষা করে দেশে প্রদেশ গঠনের পায়তারা সিলেটবাসী মেনে নেবে না। তাই বক্তারা অবিলম্বে সিলেটকে অন্তর্ভূক্ত করে সিলেট প্রদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন