editor
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ১, ২০২৫
সিলেটের সময় :: সিলেটের গোলাপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে ফাহিম আহমদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে চুরিকাঘাতে আহত ফাহিম বৃহস্পতিবার সকালে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। নিহত ফাহিম একই ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন থেকে বাড়ির পাশ্ববর্তী ফুফুর পরিবারের সাথে ফাহিম আহমদদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার দিবাগত রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ফাহিম ও ফুফুর পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ফাহিমকে ছুরিকাঘাত করেন ফুফাত ভাই সাইদ আহমদ।
তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
8 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
4 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
7 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
3 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
8 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট