editor
প্রকাশিত: 6:27 PM, May 1, 2025
সিলেটের সময় :: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১ মে) ভোর পাঁচটার সময় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে ভুগছিলেন
রাজারবাগ পুলিশ লাইনে আজ বিকেল ৩টায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মৃতদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে আসা হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।অমায়িক, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে পরিচিত মোদাব্বির হোসেন চৌধুরী দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
হবিগঞ্জের আলোকিত ও কৃতি সন্তান মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন সিলেট বিভাগের প্রথম ডিআইজি।
২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৭তম আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন মোদাব্বির হোসেন চৌধুরী। তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট ছিলেন এবং পাকিস্তান সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট হিসাবে অবসর গ্রহণ করেন। পরে জিয়াউর রহমানের শাসনামলে তিনি পুলিশে আত্তীকৃত হন। বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসাবে দায়িত্ব পালন করার পর তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন