editor

প্রকাশিত: 9:32 PM, May 1, 2025

শ্রমিকরা দেশের সম্পদ তাদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে-মিফতাহ্ সিদ্দিকী

শ্রমিকরা দেশের সম্পদ তাদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে-মিফতাহ্ সিদ্দিকী

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। মহান মে দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। বক্তব্যে তিনি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ব্যাপারে বিএনপি বদ্ধপরিকর, শ্রমিকরা দেশের সম্পদ, তাদের কারণে দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। এ কারণে তাদের অবহেলার চোখে দেখার কোনো সুযোগ নেই। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের কাজের অধিকার সুরক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকরাই সমাজে সংখ্যাগরিষ্ঠ। শ্রমিকের স্বার্থ ও কল্যাণের দিকটি অবহেলা করে সত্যিকার উন্নতি সম্ভব নয়।
এসময় তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষক-শ্রমিকদের নিয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু করে ছিলেন।
বিএনপি ও আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে রেখেছেন। শ্রমিকদের দাবি আদায়ে বিএনপি সব সময় বদ্ধ পরিকর।
বিগত সময়ে আওয়ামীলীগ শ্রমিকদের অধিকার হরণ করেছে। বিএনপি রাষ্ট্রপরিচালনার সুযোগ পেলে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সন্ধায় মহান মে দিবস উপলক্ষে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এখনো পাওনা আদায়ের জন্য শ্রমিকদের রাস্তায় নামতে হয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদের ছাঁটাই করা হয়। এমন আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
যুবনেতা বেনজির আহমেদ সুমন ও আব্বাস আলীর সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এর সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমজাদ বখত, জৈন্তাপুর উপজেলা শ্রমিক দলে সভাপতি আব্দুর রব, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ,পিয়াইন পাথর ব্যাবসায়ী সমিতির সদস্য সাংবাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রমজান মোল্যা, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
শ্রমিক সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন