editor
প্রকাশিত: 12:12 AM, May 2, 2025
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড(বিজিবির) একটি টহল দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর নিচ থেকে ভারতীয় অবৈধ গরুর একটি বিশাল চালান আটক করেছে। নৌকা ভর্তি এই গরু ভারত থেকে চোরাকারবারিরা জেলার দোয়ারাবাজার হয়ে ইজ্ঞিন চালিত নৌকাযোগে সুনামগঞ্জে নিয়ে আসছিল চোরা কারবারিরা। আটককৃত গরুর চালানের মূল্য প্রায় কোটি টাকা হবে বলে জানায় বিজিবির সদস্যরা।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের বিজিবি ক্যাম্পের পাশে সুরমা নদীতে গরুসহ নৌতকাটি জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া মোস্তাফা সাংবাদিকদের উপস্থিতিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি জানায়, এই গরুর চালান জেলা সীমান্তবর্তী দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার থেকে স্থানীয় একটি চোরাকারবারীচক্র গরুর এই চালানটি নৌকাযুগে সুনামগঞ্জে নিয়ে এসে দেশের অন্যান্য স্থানে পাচারের কথা ছিল।
এ ব্যাপারে সুনামগঞ্জ অঞ্চলের ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ ২৮ বিজিবি সুরমা নদীর আব্দুজ জহুর সেতুর নিচ থেকে নৌকা ভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করা হয়। এগুলো জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা এই চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান,বিষয়টি জানার পর মোবাইল কোট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে।
4 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয়
3 ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬
6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত এবং নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে
6 * দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিনা পারিশ্রমিকে নেতাকর্মীদের আইনি সেবা ও সামাজিক সুখ্যাতিতে আস্থা তৃণমূলের স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশন
8 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা
2 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ
3 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
4 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের