editor
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫
শ্রীমঙ্গল প্রতিনিধি:: শ্রীমঙ্গলে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের হবিগঞ্জ সড়কে ঈদগাহ হতে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালীটিতে নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান ( হাজী মুজিব)।
পরে রেলওয়ে চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান ( হাজী মুজিব)।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,সদস্য মোছাব্বির আলী মুন্না,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু মিয়া,সদস্য সচিব টিটু আহমেদ,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আমজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.ফারুক মিয়া,উপজেলা ছাত্র দলের সভাপতি জালাল আহমেদ,পৌর ছাত্র দলের সভাপতি জহিরুল ইসলাম জাহিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ ও সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
1 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
8 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
2 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
7 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
3 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
6 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়