admin

প্রকাশিত: 4:08 PM, May 2, 2025

শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে : কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি মে দিবস এলেই সবাই শ্রমিক অধিকার নিয়ে সরব হই। শ্রমিকের রক্ত-ঘামের বিনিময়ে একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মিত হয়। অথচ এখনো এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার। প্রতিটি সরকার শ্রমিক সমাজের অধিকারের কথা বলে। কিন্তু তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে রাষ্ট্রীয় শক্তি সচেষ্ট নয়। বিশেষ করে বিগত আওয়ামী সরকার শ্রমিক সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি আরোও বলেন, পরিবহনসহ প্রতিটি সেক্টরকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিল। গার্মেন্টশিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাই শ্রমিকদের অধিকার রক্ষায়, গার্মেন্টশিল্পকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে মহানগর শ্রমিক দলের শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর শ্রমিক দলের আহবায়ক আবদুল আহাদ সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবনের পরিচালনায় শোভাযাত্রার উদ্বোধনকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, এ দেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছিল বিএনপি ক্ষমতায় থাকাকালীন। আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে পোশাকশিল্পে। এই শিল্পে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছার খান, মহানগর বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, সিলেট বিভাগীয় ব্যাবসায়ী দলের আহবায়ক সামসুল ইসলাম ডিস্ক, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, সাবেক সিনিয়র সহ সভাপতি মাসুক এলাহি চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম ফয়সাল। উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের খোকন ইসলাম, জিলানী আহমদ জিলা, রফিকুল ইসলাম রফিক, বাবলু হোসেন বাবুল, রফিক আহমদ, তেরাব আলী লিটন, নুর আহমদ চাঁন মিয়া, লিটন আহমদ, আফাজ উদ্দিন, শাহিন আহমদ সুহিন, কামরান আহমদ সামি, ফরহাদ আহমদ, মনু মিয়া, ফকির হোসেন, আনোয়ার হোসেন, আবু কাসেম, মহানগর হকার্স দলের সদস্য সচিব মোঃ সাহাজান আহমদ, হকার্স দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু সিলেট জেলা শ্রমিক দলের সাবেক অর্থ সম্পাদক রুবেল আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এম রহমান নোমান, শাহ পরান থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ আলম, সদস্য সচিব কবির আহমদ, জালালাবাদ থানা শ্রমিক দলের আহবায় হাজী দুলাল আহমদ , সদস্য সচিব আনোয়ার হোসেন, বিমানবন্দর থানা শ্রমিক দলের আহবায়ক মুমিন আহমদ, সদস্য সচিব জহির আহমদ, মোগলাবাজার থানা শ্রমিক দলের আহবায়ক নেছার হোসেন, সদস্য সচিব খালেদুর রহমান কালেদ, ১ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মঙ্গল আহমদ শাহীন, সদস্য সচিব মুক্তার হোসেন, ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক সাজন আহমদ, সদস্য সচিব মুমিন আহমদ, ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক দুলাল আহমদ, ৩৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব হাসিম মিয়া সহ উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড, ২২ নং ওয়ার্ড, ২৫ নং ওয়ার্ড ৩১ নং ওয়ার্ড, ৩৩ নং ওয়ার্ড, ৩৪ নং ওয়ার্ড সহ মহানগরীর আওতাধীন বিভিন্ন থানা বিসিক ট্রেড ইউনিয়ন ও ওয়ার্ড সহ স্থানীয় নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন