editor
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মে ২, ২০২৫
মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন (রেজি নং সিলেট-৮০) এর উদ্যোগে এক আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) কানাইঘাটের মুলাগুল হারিস চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান। এসময় তিনি বলেন, পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে বর্তমানে শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছেন। পাথর কোয়ারি স্থগিতাদেশ প্রত্যাহার করে কোয়ারি ইজারা দিয়ে শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ, সংগঠনের অর্থ সম্পাদক শহীদুল্লাহ কাওছার প্রমুখ। এছাড়াও সভায় লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বলেন, পরিবেশবাদীরা পরিবেশের অযুহাত দেখিয়ে অন্যায়ভাবে লোভাছড়া পাথর কোয়ারী সহ অন্যান্য কোয়ারীর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেছেন, যা অত্যন্ত অন্যায়। এই কাজ চাঁদাবাজির কৌশল হিসেবে আমরা মনে করি। তিনি বলেন, অতীতে পরিবেশবাদীরা বিভিন্ন কোয়ারি হতে পরিবেশের অযুহাত দিয়ে কোটি কোটি চাঁদাবাজি করেছেন। লোভাছড়া পাথর কোয়ারিতে জব্দ করা পাথর নিলামে সরকার বিক্রি করছেন এবং সেখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পাথরগুলো অপসারণের আশংকা করছেন শ্রমিকরা। এই প্রযুক্তি ব্যবহার হলে শ্রমিকদের স্বার্থ ক্ষুন্ন হবে। শ্রমিকরা প্রযুক্তির বিরুদ্ধে স্বোচ্ছার থাকবে। তিনি বলেন, উচ্চ আদালতে পরিবেশের অহেতুক দায়ের করা রিটের শুনানীকালে রাষ্ট্রের নিযুক্ত দায়িত্বশীলরা অত্যন্ত দক্ষতার সহিত মামলা পরিচালনা করেন এবং আদালতে শ্রমিকদের ন্যায্যা স্বার্থের প্রতি বিবেচনা করে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার জোর দাবি জানান। বিজ্ঞপ্তি
2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
2 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
1 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
2 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
7 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
1 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়