admin

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ২, ২০২৫

‘ইকরাম চৌধূরী ছিলেন একজন পরিশ্রমী ও কর্মনিষ্ঠ মানুষ’

পীর মহল্লা প্রভাতী সংঘের শোকসভা ও দোয়া মাহফিল

‘ইকরাম চৌধূরী ছিলেন একজন পরিশ্রমী ও কর্মনিষ্ঠ মানুষ’

1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর ও পীর মহল্লা প্রভাতী সংঘের সভাপতি ইকরাম চৌধূরীর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পীর মহল্লা প্রভাতী সংঘের উদ্যোগে ও পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সহযোগিতায় নগরীর পীর মহল্লাস্থ কবি নজরুল মেমোরিয়াল স্কুলে শুক্রবার (২ মে) সন্ধ্যায় এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

3

শোক সভায় বক্তারা বলেন, ইকরাম চৌধূরী ছিলেন একজন পরিশ্রমী ও কর্মনিষ্ঠ মানুষ। তিনি নিষ্ঠার সাথে বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি ছিলেন আমাদের সবার প্রিয় একজন মানুষ। বক্তারা বলেন, সদা হাস্যোজ্জ্বল ও অমায়িক এ মানুষটি অকালেই আমাদের ছেড়ে চলে গেলেন। সমাজ ও দেশকে আরো অনেক কিছু দেয়ার বাকি ছিল তাঁর। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।

পীর মহল্লা প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক ছালিকুর রহমানের সঞ্চালনায় শোকসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজকোর্টের নজির ও প্রভাতী সংঘের উপদেষ্টা কামালউদ্দিন, পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, প্রভাতী সংঘের উপদেষ্টা সোহরাব হোসেন, ওয়েছ আহমদ মাওলানা নজরুল ইসলাম, আতাউর রহমান ও আতিকুর রহমান, মজুমদারি পঞ্চায়েত কমিটির সভাপতি পিয়ার আহমদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল, কমিটির সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ শামীম মজুমদার, কমিটির সদস্য ও সংগঠক নাহিদ আহমদ, তরঙ্গ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এহিয়া আহমদ, পীর মহল্লা পঞ্চায়েত কমিটির কোষাধ্যক্ষ ও মরহুমের বড় ভাই ইমরান চৌধুরী, পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব আহমদ খোকন। উপস্থিত ছিলেন পীর মহল্লা প্রভাতী সংঘের সিনিয়র সহ সভাপতি আরমান উল্লাহ, সহ-সভাপতি দিনার হুসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, ক্রীড়া সম্পাদক আবুল মজুমদার, সহ ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান, দপ্তর সম্পাদক জামিল আহমদ, আমিন আহমদ, তানভীর ইসলাম, হৃদয় আহমদ প্রমুখ। শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর মহল্লা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল বাসিত। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন পীর মহল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি ও প্রভাতী সংঘের প্রধান উপদেষ্টা আবুল বশর হোসেন এবং নছর উল্লাহ ওয়াকফ্ ট্রাস্টের মোতাওয়াল্লী ও প্রভাতী সংঘের উপদেষ্টা মিজানুর রহমান।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

2 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

8 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

3 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

4 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

3 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
4