editor
প্রকাশিত: 5:23 PM, May 3, 2025
গণহত্যার দায়ে পলাতক স্বৈরাচার খুনী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এবং আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) বিকেল ৩টায় মিছিলটি নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের এবং রুনু আহমেদের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুমিনুল হক চৌধুরী রাহি, আবুল কালাম সাহেদ, আজিজ খান সজিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান সপু, দুলাল আহমেদ, চমক দে পল্লু, সেলিম মিয়া প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেলাল আহমদ, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওসার আহমদ, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হোসেন, সদস্য সচিব আতিকুর রহমান পরান, ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহিন আহমদ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ও থানার অসংখ্য নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর রক্ত বিসর্জন দিতে দিতে শেষ পর্যন্ত রক্তের সাগর পাড়ি দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার সফল গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় কুখ্যাত খুনী শেখ হাসিনা। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে ৮ মাস পেরিয়ে গেলেও এখনও গণহত্যাকারী ও তার দোসরদের বিচার হয়নি। বরং তাদের অল্প যে কজনকে আটক করা হয়েছিল, আইনের ফাঁকফোকরে বেরিয়ে এসে তাদের দাঁত ক্যালানো হাসি দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। মনে হয় এটা যেন অজস্র শহীদের রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে। মাদার অফ মাফিয়া হাসিনা ছিল স্বৈরাচারের মাথা। সেই মাথা হয়ত পালিয়ে গেছে কিন্তু শরীরের বাকি অংশ ঠিকই রয়ে গেসে। এরা ঘাপটি মেরে বসে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার নানানমুখী চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
বক্তরা বলেন, অবিলম্বে খুনী হাসিনা সহ তার সকল দোসরদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা খেয়াল করে দেখেছি খুনী হাসিনার কতিপয় দোসর এখনো আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশটাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই খুনিরা এখন রং পাল্টে কিছু লোভী বিপদগামী লোকদের ম্যানেজ করে তাদের মাধ্যমে আমাদের প্রাণের সংগঠন সহ বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। যাদের হাত আমাদের সহকর্মীর রক্তে রঞ্জিত আমাদের সংগঠনে তাদের অনুপ্রবেশ কোনোভাবেই আমরা বরদাশত করবো না। প্রয়োজনে আরেকবার নিজেদের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে হলেও সংগঠনকে অনুপ্রবেশকারী আওয়ামী দোসরদের কবল থেকে মুক্ত করে রাখবো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন