editor
প্রকাশিত: 9:28 PM, May 3, 2025
ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচারের এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩ মে) বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামে ১ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এলাকার কিছু কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে জনপ্রিয় ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। তারা অহেতুক ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবাদ সভায় বালিছড়া গ্রামের আব্দুল মতিন বলেন, ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়া আমাদের এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। তাঁর ব্যক্তি ইমেজের কারনেই তিনি বারবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে আসছেন। একশ্রেণির রাজনৈতিক প্রতিপক্ষ ফেসবুকে তার বিরুদ্ধে অহেতুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। এসবের আদৌ কোন সত্যতা নেই। আমরা এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নারী উদ্যোগক্তা সাফিয়া বেগম বলেছেন, যারা ওয়াদুদ মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তারা এলাকার চিহ্নিত মানুষ। অহেতুক তারা মানুষের পিছনে লেগে থাকে। তাদের কাছে এলাকার নিরীহ মানুষ নিরাপদ নয়। বিএনপি’র নাম ভাঙিয়ে এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বালিছড়া গ্রামের জয়নাল আবেদীন বলেন, একটি কুচক্রী মহল অহেতুক ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। এসবের কোন ভিত্তি নেই। যারা এসব করছে তারা সমাজের গুরুত্বপূর্ণ কেউ না। অহেতুক তারা ইউপি সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন, উকিল মিয়া, আছমা আক্তার, মরিয়ম আক্তার, ফাইজা আক্তার, জরিনা বেগম, আব্দুর রহমান, আতাউর রহমান, আব্দুল মতিন, ফিরোজ আহমদ, আব্দুল কাদির, আবুল কালাম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে
8 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা
8 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ
7 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
1 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
5 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
8 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
7 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা