editor

প্রকাশিত: 9:53 PM, May 3, 2025

সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল কর্তৃক মহানগর কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল কর্তৃক মহানগর কমিটি গঠন ও সভা অনুষ্ঠিত

সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল কর্তৃক সিলেট মহানগর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) রাতে নগরীর চারাদিঘীরপাড়স্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি খন্দকার মামুন আলী আখতার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের উন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা এই কাউন্সিল গঠন করেছি। আমাদের লক্ষ্য হলো একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা, যেখানে নগরবাসীর চাহিদা ও সমস্যাগুলো তুলে ধরা হবে এবং বাস্তবসম্মত সমাধানের পথ খোঁজা হবে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সিলেট মহানগরের ৪২টি ওয়ার্ডে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে। এতে করে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলা সম্ভব হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে। আমরা চাই সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি গণমুখী ও স্বচ্ছ সংগঠন গড়ে তুলতে। একটি সুপরিকল্পিত ও কার্যকর সংগঠন হিসেবে সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক সুজিত কুমার বৈদ্য, কেন্দ্রীয় সদস্য স্নেহাংশু ভট্টাচার্য্য, সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফখরুজ্জামান, আবুল কালাম, আব্দুর রহমান, সুদীপ দাস, মো. মাসুক আহমদ, ঈসা তালুকদার, আব্দুল মালিক, আব্দুল হান্নান, জালাল উদ্দিন, ইমরান চৌধুরী, মিজান ইবনে বদরুল।

সিলেট মহানগর নবগঠি কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ ফকরুজ্জামান আব্দুল মালিক, সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মাসুক আহমেদ, সহ সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ঈসা তালুকদার, সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল খান, অর্থ সম্পাদক মোঃ উস্তার আলী, ধর্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, ক্রীড়া সম্পাদক মিজান ইবনে বদরুল, মহিলা সম্পাদক লিপি বেগম, সদস্য স্বপন কুমার দাস, আবু সুফিয়ান, নাছির আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন