editor
প্রকাশিত: 7:58 PM, May 6, 2025
জৈন্তাপুর প্রতিনিধি ::সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চিকনাগোল এলাকা হতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রি উদ্ধার করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
সেনাসূত্রে জানানো হয়, সোমবার (৫ই মে) রাত ১১:৪০ ঘটিকায় এএসইউ সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল চিকনাগুল এলাকায় অভিযান চালায়।
এ সময় ঠাকুরের মাটি (কওর মাটি) এলাকার জৈনিক পঁচা মিয়া ও মড়া মিয়া নামে দুই ভাইয়ের মালিকানাধীন বাড়ী হতে ৫৫টি বড় সাইজের বস্তা উদ্ধার করা হয়।
পরে উদ্ধার হওয়া বস্তা হতে ৫০০ এর অধিক কার্টন উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় কার্টন হতে উদ্ধার হওয়া পন্যের মধ্যে লেহেঙ্গা, থ্রি পিস, ছোটদের জামা,ওড়না, জামা lpc, পেন্টি, এনজেল, স্কিন শাহীন , পিসভিট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, গোমেলা ক্রিম, ক্লবজি ক্রিম, চশমা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮,৪৬,৩৮৮ টাকা সমপরিমাণ।
সেনাসূত্রে আরো জানানো হয়, উদ্ধারকৃত চোরাইপন্য সমুহ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন