editor
প্রকাশিত: 9:01 PM, April 26, 2025
এমসি কলেজে শিক্ষার্থীদের অধিকার, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ম্যাকিয়ান স্টুডেন্টস নেটওয়ার্ক (এমএসএন) নামের একটি সংগঠন।
এমসি কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ অফিসিয়ালিভাবে এ সংগঠনের অনুমোদন দেন। তিনি এ সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। আমরা চাই, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীকে নিয়ে এমন একটি নেটওয়ার্ক গড়ে উঠুক, যা মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এমএসএন কোনো বিভাগভিত্তিক সংগঠন নয়। এখানে এমসি কলেজের যেকোনো শিক্ষার্থী যুক্ত হতে পারবে। ক্যাম্পাসে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সংগঠনটি সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান নেবে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় এমএসএন সোচ্চার থাকবে এবং অসহায় ও অসুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।
এছাড়া, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, সম্মাননা প্রদান এবং উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশে এমএসএন কার্যকর ভূমিকা রাখবে। একইসঙ্গে সংগঠনটি একটি ‘স্টুডেন্ট-ফ্রেন্ডলি’ লাইভ তথ্য সহায়তা কেন্দ্র চালু করবে, যেখানে নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো তথ্য জানতে ও জানাতে পারবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রিয়াদ আহমেদ মিনহাজ বলেন, ম্যাকিয়ান স্টুডেন্টস নেটওয়ার্ক একটি অরাজনৈতিক, মানবিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠন। আমরা চাই, ক্যাম্পাসে একতা, সচেতনতা, নেতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে উঠুক। বিশেষ করে এমসি কলেজের শিক্ষার্থীদের সাথে অভ্যন্তরীণ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব।”
তিনি আরও জানান, যেকোনো তথ্য জানতে বা জানাতে এমএসএন এর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন এমএসএন এর সদস্য ও ডিগ্রিতে অধ্যয়নরত আরমান আনসারি, আরমানুর রহমান মাহি, ববি, মাহি আহমেদ, জাকির আহমেদ, আদনান আহমেদ, মাসুম আহমেদ, খালেদ আহমেদ, আবির আহমেদ ও নাহিদ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন