editor
প্রকাশিত: 6:45 PM, May 7, 2025
হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) এর ৭০৬তম পবিত্র ওরস মোবারক সুশৃংখলভাবে পালনের জন্য প্রশাসনের সহযোগিতার কামনা করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন হযরত শাহজালাল (রহঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (৭ মে) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহঃ) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ সভাপতি জুনেদ আহমদ শওকত, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, সহ সাধারণ সম্পাদক হেলাল মিয়া, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা মো. আশরাফুল হক প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়- হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) প্রায় সাতশত বছর পূর্বে ইসলাম প্রচারের জন্য সিলেট আগমন করেন। তাঁর আগমনে সিলেটে ইসলাম ব্যাপকভাবে প্রসার লাভ করে। যুগশ্রেষ্ঠ এই মহান ওলি ৭০০ বছর পূর্বে জ্বিলকদ মাসের ২০ তারিখ ওফাত লাভ করেন। তাঁর ওফাত লাভের পর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে পবিত্র ওরস উপলক্ষ্যে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানগণরা ছুটে আসেন। তাদের আগমনে দরগা বাজারে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। যার ফলে এই এলাকার বাজারসহ সিলেটের ব্যবসায়ীগণ ব্যবসা-বাণিজ্য করে থাকেন। একইসাথে সিলেটের পর্যটন স্পটগুলো লোকে লোকারণ্য থাকে। এতে রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ রাজস্ব জমা হয়। উক্ত ওরস শরীফে ভক্তবৃন্দ কোরআনখানী, মিলাদ, জিকির-আজগার, দোয়া-দুরুদ করে ওলির রুহানী ফয়েজ লাভ করেন। মহান এই ওলির ওরস মোবারক উপলক্ষ্যে দরগা শরীফের সীমানার ভিতরে কোন প্রকার অনৈসলামিক কর্মকান্ড হয় না এবং হচ্ছেও না। স্মারকলিপিতে হযরত শাহজালাল মজররদ ইয়ামনী (রহ.) এর ওরস মোবারক দেশ-বিদেশ থেকে আগত ভক্তবৃন্দরা নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে হযরতের ওরস পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন সে বিষয়ে সিলেটের প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন