editor

প্রকাশিত: 8:17 PM, May 8, 2025

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

জৈন্তাপুরে মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল সহ দীর্ঘদিন যাবত বসবাসকারীদের নাম স্থায়ী বন্দবস্তের দাবীতে বিক্ষোভ মিছিল ও দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।

জৈন্তাপুর উপজেলা ভূমি অফিস কর্তৃক দি মেঘালয় টি এস্টেটের ইজারাকৃত জায়গার সীমানা নির্ধারণের খবর পেয়ে( ৮ই মে বৃহস্পতিবার) সকাল ৯টায় চারিকাটা ভিত্রিখেল শাহী ঈদগাঁ মাঠে জড়ো হয় ৫টি মৌজার সাধারণ নারী-পুরুষ। সরকারি ভাবে সীমানা নির্ধারণ কার্যক্রম না করার জন্য উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ডাক দেয়া হয়।

বেলা ১১ টা ঈদগাঁ এলাকা থেকে চারিকাটা ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে ৫ মৌজায় বসবাসরত সকল নারী পুরুষ, শিশু অংশ নেন। ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত ৫মৌজার জনতা বৃহস্পতিবার সরকারি ভাবে মেঘালয় টি এস্টেটের সীমানা নির্ধারণের কাজ বন্ধ করা সহ বিভিন্ন দাবীতে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২ টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে।

অবস্থান কর্মসূচিতে স্থানীয় বর্ষীয়ান ব্যাক্তিত্ব শামসুল হকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির মূল বক্তব্য উপস্থাপন করেন, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বেলাল। একে একে ৫মৌজার সাধারণ জনগন, আলেম সমাজ, ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২দিন পূর্বে ৫ মৌজার আয়োজনে মানববন্ধন পালিত হয়। ২দিন পার না হতে আজ ভুমি অফিস থেকে মেঘালয় টি এস্টেটের সীমানা নির্ধারণের কাজ করার উদ্যোগ নেয়া হয়। যা ৫ মৌজার বসবাসরত মানুষের জন্য চরম সাংঘর্ষিক। তারা বলেন জীবন থাকতে ৫মৌজার মানুষ তাদের বসবাসকৃত জমি কোম্পানীর নামে ইজারাভুক্ত হতে দিবে না। তারা দাবী করেন শত বছর ধরে স্থায়ী ভাবে বসবাসকারীদের নামে যেন জমি বন্দোবস্ত দেয়া হয়। এদিকে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার এলাকায় মানব বন্ধন পালন করেব। সিলেট জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয় ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচির ডাক দেয়া হবে বলে বক্তারা জানান।

অবস্থান কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার ও চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম সহ সকল ইউপি সদস্যরা।

দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, তিনি ৫মৌজার সাথে অতিতেও ছিলেন বর্তমানে আছেন এমনকি ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন ৫ মৌজার জনতার আয়োজনে অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারের মেঘালয় টি এস্টেটের সীমানা নির্ধারণ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা আক্তার লাবনী এবং চারিকাটা ইউপির ৫ মৌজার সকলের সাথে সরাসরি আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেন।

৫ মৌজার পক্ষ থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জৈন্তাপুর ও সহকারী কমিশনার (ভুমি)র উপস্থিতিতে ৫ মৌজার জনগণের সাথে তাদের দাবী দাওয়া বিষয়ে আলোচনা সভা আয়োজনের আহবান জানান। চেয়ারম্যান বাহারুল আলম বাহার বিক্ষোভকারীদের আহবানের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সময় নির্ধারনের আশস্ত করলে বিকেল ৪টায় উপস্থিত ৫মৌজার জনতা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তুলে নেন। এবং তাদের অন্যান্য কর্মসূচী পালন করবেন বলে জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন