editor
প্রকাশিত: 4:11 PM, December 9, 2020
নিজস্ব প্রতিনিধি ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড় শতাধিক কর্মকর্তা ভাস্কর্যবিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একাত্ম হোন। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পর্যায়ের বিভিন্ন ব্যক্তিগণ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
আজ বেলা সাড়ে এগারটায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অফিসার পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, সিকৃবি অফিসার পরিষদের সভাপতি মো. আনিসুর রহমান, মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী গণতান্ত্রিক অফিসার পরিষদের সভাপতি অসীম রঞ্জন রায়।
কর্মকর্তাদের মধ্যে আরো বক্তব্য রাখেন ডা. আফরাদুল ইসলাম, মো. কামরুল হাসান, ডা. শিপলু রায়, মো. মামুন উদ্দিন প্রমুখ। এসময় কর্মচারী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুরুক মিয়া।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, সারা বাংলাদেশে বিভিন্ন উপজেলায় ও গ্রামে সরকারি খরচে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দিচ্ছে বর্তমান সরকার। তবু মৌলবাদীদের আস্ফালন থামছে না।
তিনি আরো বলেন, আজ যারা ভাস্কর্যের বিরোধিতা করছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের কোন হদিস পাওয়া যায়নি। তারা যুদ্ধে যায়নি, দেশের স্বাধীনতায় ও উন্নয়নে তাদের কোন অবদান নেই। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করছে, তখন পাকিস্তানি পেতাত্মারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে।
ভাইস চ্যান্সেলর ড. মতিয়ার সকলে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। মানববন্ধন থেকে অন্যান্য বক্তারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করার দাবী জানিয়েছেন।
S/H-(Sultana-3)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন