admin
প্রকাশিত: 11:12 AM, November 11, 2023
জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের নৈশ্য প্রহরী হারুন মিয়া (৫১) রাতের আঁধারে খুন হয়েছেন। ১০ নভেম্বর শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে খুন করে লাশ বাজারের গলিতে ফেলে যায়। পরদিন সকালে বাজারের ব্যবসায়ীরা তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেটস্থ মর্গে প্রেরণ করে। নিহত নৈশ্য প্রহরী হারুন মিয়া স্থানীয় মাইজগ্রামের মৃত মজনু মিয়ার পুত্র। এই ঘটনায় নিহতের ভাই রমিজ আলী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরো ৫জনকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা যায়, হারুন মিয়া দীর্ঘদিন থেকে শাহগলী বাজারে নৈশ্য প্রহরীর চাকুরী করে আসছেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ১০ নভেম্বর শুক্রবার দিবাগত রাতেও তিনি নৈশ্য প্রহরীর ডিউটিরত ছিলেন। পরদিন সকালে বাজারের কয়েকজন ব্যবসায়ী মাছ গলির উপর হারুন মিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার গলা গামছা দিয়ে পেছিয়ে শাসরোধ অবস্থায় ছিল। তারা তাৎক্ষণিক ভাবে বিষয়টি জকিগঞ্জ থানায় জানান। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এই ঘটনায় নিহতের ভাই রমিজ আলী বাদী হয়ে জকিগঞ্জ শাহগলী বাজারের হাকিম স্টোরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম সহ ৫ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরো ৫জনকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৬, তারিখ- ১১/১১/২০২৩ইং। মামলার আসামীরা হলেন, জকিগঞ্জ উপজেলার কোনাগ্রামের মস্তই মিয়ার পুত্র ও জকিগঞ্জ শাহগলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম (৪০), মামুন আহমদ (৪৮) পিতা আছাব আলী সাং বোরহানপুর, শাহীন আহমদ রাব্বানী (৪০) পিতা হাসিম আলী, সাং বোরহানপুর , ফারুক আহমদ (৫১) পিতা কালা মিয়া গ্রাম কোনাগ্রাম, জাকারিয়া আহমদ (৩৫) পিতা লতাই মিয়া সাং কোনাগ্রাম সহ অজ্ঞাত আরো ৫জন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুবের আহমদ বলেন, নৈশ্য প্রহরী খুনের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ সিলেটস্থ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখে ধারণা করছি গলায় গামছা পেছিয়ে শাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। এক্ষেত্রে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত ভাবে বিস্তারিত বলা যাবে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়