admin
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মে ৯, ২০২৫
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই। বার বার আমরা উন্নয়ন বঞ্চিত হই। বিশেষ করে সিলেটবাসীর গর্ব সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের সময়কালিন উন্নয়ন দিয়ে আমরা এখন চলছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের দীর্ঘ ১৭ বছর সিলেটের কোনো উন্নয়ন হয় নি। তাই সবাই এক সাথে মিলে সিলেটের উন্নয়নের জন্য কাজ করতে হবে ।
তিনি শুক্রবার (৯ মে) সিলেট নগরীর ঐতিহ্যবাহী মাছিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ শেষে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সহ-সাংগঠনিক রহিম আলী রাসু, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক ফারুক আহমেদ, সাবেক সভাপতি মাতাব মিয়া, সহ-সভাপতি কওছর উদ্দিন আহমেদ, মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জমজম বাদশাহ, কোষাধ্যক্ষ আল আমিন আহমদ (আলি), প্রচার সম্পাদক রনি সিংহ, যুব বিষয়ক সম্পাদক ওয়াহিদ আহমদ ডায়মন্ড, শ্রম বিষয়ক সম্পাদক সাগর কুমার সিংহ, স্বেচ্ছাসেবক সম্পাদক লিটন আহমদ, সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক বাবলু আহমদ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আরজু ইসলাম আকলাছ, কৃষি বিষয়ক সম্পাদক বদর উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাজেদ আহমদ ইমন, ১৪ নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিক মনসুর রাকিব শাহ, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক ইমরান আলী, সহ-শিল্প বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, মিজানুর রহমান, ছাত্রদল নেতা মাহবুব হোসেন প্রমুখ।
7 বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, দক্ষিণ সুরমার দাউদপুরের চৌধুরী পরিবার সিলেটের একটি সম্ভ্রান্ত আলোকিত পরিবার।
5 সিলেটের কৃতি উশু খেলোয়াড় মোঃ রিফাত হোসেন তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে। গত
8 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি অত্যন্ত মহৎ
8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট
3 সিলেটে বসবাসরত রংপুর বিভাগের বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘রংপুর বিভাগীয় সমিতি, সিলেট’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
8 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার (৩
6 সিলেটে একদিকে যখন মহান মে দিবস ও পরবর্তী কর্মসূচীর মাধ্যমে শ্রমিকের অধিকারের কথা বলা হচ্ছে, ঠিক তখনই এক মর্মান্তিক
6 পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের