editor
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মে ৯, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর পূর্ববাজার বড়পুকুর থেকে ভাসমান মস্তকবিহীন গলিত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ই মে) দুপুর আড়াই টায় জৈন্তাপুর উপজেলা সদরে পূর্ব বাজার সংলগ্ন বড়পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উদ্ধার হওয়া মৃতদেহটি নবজাতক শিশুর। মৃতদেহের মাথার অংশটি পঁচে গলে দেহ হইতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্থানীয় লোকজনের ধারণা হচ্ছে মৃত অবস্থায় জন্ম নেয়া শিশুটি কেউ পুকুরে ফেলে থাকতে পারে।
তিনি আরো বলেন উদ্ধার হওয়া মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
2 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
6 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
7 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
3 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
4 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।