editor
প্রকাশিত: 1:59 PM, May 10, 2025
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছ ও বিদ্যালয়ের জন্য ল্যাপটপ বিতরণ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) সাংবাদিক মনির হায়দার।
শুক্রবার বিকেলে হাজী কুনু মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ হাজার গাছ বিতরণ করেন। উপহার হিসেবে এসব গাছ প্রদান করেন যুক্তরাজ্যের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকছদ মিয়া।
বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, একটা দীর্ঘ সময় বাংলাদেশে স্বাভাবিক পরিবেশ ছিলনা। গোটা দেশের সব ধরনের পরিবেশ দূষিত হয়ে গেছিল। মানুষকে বিভাজিত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে ১৬ বছির এমন এক বিষাক্ত পরিবেশ তৈরি হয়েছিল যে মুক্তিযুদ্ধ কি সেটি মানুষ ভুলে গিয়েছিল।
এলাকার বিশিষ্ট মুরুব্বি পীর কলমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক সমর পাল,দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস,উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর হক, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তরুন শিক্ষানুরাগী ওলিউর রহমান।এর আগে সকালে ছাতক উপজেলার গোবিন্দনগর ফাজিল মাদ্রাসায় ল্যাপটপ ও বৃক্ষ বিতরণ করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন