editor

প্রকাশিত: 5:31 PM, May 10, 2025

৫ আগস্টের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো বাস্তবায়নে কোন গাফিলতি চলবে না : মকসুদ হোসেন

৫ আগস্টের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো বাস্তবায়নে কোন গাফিলতি চলবে না : মকসুদ হোসেন

দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, দেশ একটি ক্লান্তিলগ্নে অবস্থান করছে। সাবেক রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ এর দেশ ত্যাগের ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা ইমিগ্রেশন অফিসারদের অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়ে বলেন, রক্তাক্ত জুলাই-আগস্টের গণআন্দোলনের মাধ্যমে ৫ই আগস্ট বিশ্বসেরা গণঅভ্যুত্থান হয়। এই বিশ্বসেরা গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো দেশের দেয়ালে এখনও লিখা আছে। সবার আগে দরকার রাষ্ট্র সংস্কার, সবার আগে প্রয়োজন, গণপরিষদ ও ছাত্র সংসদ নির্বাচন। উন্নত ও নতুন বাংলাদেশ নির্মাণের এক মহান সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। দূর্নীতিবাজদের দোসররা বিভিন্ন অযুহাত ও দূম্রজাল সৃষ্টির মাধ্যমে এই মহা সুযোগ নষ্ট করার পায়তারা চালাচ্ছে। লক্ষণীয় বিষয়- বড় বড় দূর্নীতি ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা দায়ের হয় কিন্তু তাদের সহায় সম্পদ বাজেয়াপ্ত হয় না কেন দেশবাসী তা জানতে চায়।

১৯৯০ সাল থেকে নিয়ে ২০২৫ সাল পর্যন্ত বড় বড় দূর্নীতিবাজদের তালিকা করে তাদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানিয়ে বলেন, ঐতিহাসিক ৫ আগস্টের বিশ্বসেরা গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো বাস্তবায়নে কোন গাফিলতি চলবে না ও দেশবাসী মানবে না।

শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা ইমাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্র্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুন রশীদ এডভোকেট, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ এহতেশাম হায়দার, ব্যবসায়ী শাহজাহান আহমদ, পিয়ার হোসেন।

বক্তব্য রাখেন যুব ফোরামের সিনিয়র সহ সভাপতি মো. নুরুল ইসলাম জিতু, সহ সভাপতি মো. রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুবনেতা আরিফুল ইসলাম নাহিদ, মো. তাজ উদ্দিন, যুবনেতা ও আর্কিটেক্ট ডিজাইনার কাউসার বক্ত রাসেল, শিক্ষানুবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন