editor
প্রকাশিত: 5:44 PM, May 10, 2025
আমেরিকার নিউজার্সি প্যাটারসন সিটির বাংলাদেশি বংশভূত আমেরিকার প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মো. ফরিদ উদ্দিন বলেছেন, সরকারের বিভিন্ন প্রকারের উন্নয়ন মূলক কাজের পাশাপাশি প্রকৃত সমাজকর্মী ও সাংবাদিকরা দেশ ও জাতীর জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেন। তাই সরকার সহ আমরা সবাই তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি দেশ ও জনগণের জন্য বেশি করে কাজ করতে তাদেরকে উৎসাহ প্রদান করতে হবে। তিনি আরও বলেন, সমাজ দেশের জন্য যারা কাজ করেন তাদেরকে সম্মান দিলে সমাজ ও দেশ উপকৃত হয়। সমাজকর্মী সাংবাদিক বুলবুল দীর্ঘদিন থেকে সাংবাদিকতার মাধ্যমে ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সমাজের অবহেলিত মানুষদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সমাজ বিনির্মানে তার কাজগুলো প্রশংসার দাবী রাখে।
তিনি শুক্রবার (৯ মে) রাত ৮টায় প্যাটারসন সিটির হলরুমে আমেরিকা সফররত এশিয়ান টেলিভিশন, দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার সিলেট ব্যুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ কে প্যাটারসন সিটির কাউন্সিলম্যানদের পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকাশক্তি। প্রবাসীরা দেশে আপনজন ছেড়ে, দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে মজবুত করছেন। বিদেশে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন পেশায় দক্ষতার সহিত কাজ করে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। জাতী প্রবাসীদের অবদান শ্রদ্ধাভরে স্বরন রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি নেতা শাহরিয়ার সারওয়ার মিন্টু, নাছির আলম, করিম আহমদ, আবু সিদ্দিক, প্যাটারসন সিটির ইন্টার্ন লেজিসলেটিভ এইড রাজিন আজওয়াদ, সাকিব আহমদ, মারওয়ান উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
6 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
1 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
6 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
6 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
4 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
5 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
3 পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই
3 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)