editor
প্রকাশিত: 8:05 PM, May 10, 2025
সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এসোসিয়েশনের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিনুজ্জামান চৌধুরী।
সভাপতির বক্তব্যে হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব বলেন, তরুণ সমাজের কাঁধে ভর করেই সমাজ এগিয়ে চলে। যুবকেরাই হয় সমাজের সবচেয়ে বেশি উদ্যমী আর কর্মঠ সদস্য। আমাদের এই উন্নয়নশীল দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নেট দুনিয়া থেকে বেরিয়ে এসে পদচারণা করতে হবে বাস্তব জীবনে।
হাউজিং এস্টেট ইয়ূথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের এর পরিচালানয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যের বাকিং এন্ড ডেগেনহাম এর সাবেক মেয়র ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছাম্মাক রেজা তাকিম, সমাজসেবক ও রাজনীতিবিদ সদরুল আমিন চৌধুরী শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন আহমদ কুতুব, বিশিষ্ট ব্যবসায়ী আফজল হোসেন চৌধুরী।
উপস্থিত ছিলেন- এহসানুল মজিদ সানি, ফাইজুল ইসলাম জামিল, ইমরান গাজী, মো. সুহেল মিয়া, জাহিদ হাসান পাবেল, নাজমুল ইসলাম তওহীদ, মাকিন আহমদ, আলভী আহমদ চৌধুরী, সাইফুল ইসলাম, কল্লোল, জাহিদ, টুটুল দেব, আহবাব হোসেন, আদনান আহমদ ছুফি, মারুফ হোসেন, ফারদিন আহমদ, রিয়াজ আহমদ, মইনুল সাদমান, রুহিত, জাকির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. আনসার আহমদ। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথি ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন