editor
প্রকাশিত: 4:50 PM, May 11, 2025
সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সী সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসের আয়োজনে ২০২৫ সালের হজ্ব যাত্রীদের নিয়ে হজ্জ প্রশিক্ষণ কর্মশালার সম্পন্ন হয়ছে।
রোববার (১০ মে) নগরীর নাইওরপুলের একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর হজ্জ যাত্রীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
হজ্জের হুকুম-আহকাম নিয়ে যাত্রীদেরকে প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রামের জনপ্রিয় উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
এছাড়াও হজ্জের ফরজ এবং ওয়াজিব সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান সহ প্রশিক্ষন প্রদান করেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের দ্বায়ী ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
এসময় হজ্জ্ব বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্তাধিকারী ও চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল।
বক্তব্যে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্তাধিকারী মোতাহার হোসেন বাবুল জানান, এবছরের হজ্জ্ব যাত্রার জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর মাধ্যমে মোট ৩২০ জন হজ্জ্বযাত্রী তাদের হজ্জ যাত্রা নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর পক্ষ থেকে সিলেট থেকে হজ্জ্বের প্রথম ফ্লাইট শুরু হবে ১৪ মে। এবার সরাসরি সিলেট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইট শুরু হবে।
সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের হজ্জ ও উমরাহ সার্ভিসের ম্যানেজার মিয়া মোহাম্মদ রাসেল ও আব্দুল্লাহ এ মাসুমের পরিচালনায় হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালায় অনেকের মধ্যে আরো বক্তব্য রাখেন আকাবা ট্রেডিং কর্পোরেশনের স্বত্তাধিকারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মতিউর রহমান ও মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমেদ শিহাবসহ আরো অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় হজ্জ যাত্রীদের হজ্জবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন