editor

প্রকাশিত: 3:44 PM, May 12, 2025

প্রথম শ্রেণীর যেসব কর্মকর্তা হিসাব দাখিলে ব্যার্থ তাদেরকে সংশোধনী আইনে অন্তর্ভূক্ত করতে হবে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

প্রথম শ্রেণীর যেসব কর্মকর্তা হিসাব দাখিলে ব্যার্থ তাদেরকে সংশোধনী আইনে অন্তর্ভূক্ত করতে হবে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টায় নগরীর কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, তদন্ত ছাড়া সরকারী কর্মচারীকে ৮দিনে চাকুরীচ্যুত করা যাবে সংশোধিত প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে যাচ্ছে। প্রায় ১৫ লাখ সরকারি চাকুরীবীদরা রয়েছেন। দূর্নীতির উৎসস্থল সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। সরকারী দূর্নীতি বন্ধ করতে না পারলে দেশের বিরাজমান বিশৃঙ্খলালা নিয়ন্ত্রনে আনা যাবে না, এটাই বাস্তবতা। দুনিয়া কাঁপানো ৫ই আগস্টের গণঅভ্যুাত্থেনের অন্যতম লক্ষ্য হচ্ছে উচ্চ পর্যায়ের দূর্নীতির নিয়ন্ত্রণ। অন্তর্বর্তী সরকার এই বিষয়ে বিগত ১৫ই অক্টোবরের মধ্যে সম্পত্তি হিসাব দাখিলের নির্দেশ দিয়েছিলেন। এরপর দেশবাসী আজও জানতে পারলো না কতজন কর্মকর্তা-কর্মচারী হিসাব দাখিল করেছেন। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানের ভূমিকা খুবই আন্তরিক। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোন তথ্য গণমাধ্যমে পাওয়া যায় নি।

সভায় সরকারী চাকুরীজীবীদের শৃঙ্খলা বিধিমালার আওতায় আনা প্রস্তাবে প্রথম শ্রেণীর যেসব কর্মকর্তা হিসাব দাখিলে ব্যার্থ তাদেরকে সংশোধনী আইনে অন্তর্ভূক্ত করার জোর দাবি জানানো হয়। সিলেট জেলা হাসপাতালের ভবনের কাজ প্রায় সম্পন্ন। সিলেট জেলার মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানানো হয়।

২৯ শে এপ্রিল ঢাকায় এক ব্রিফিংয়ে আইজিপি বলেছেন, মামলা হলে কাউকে গ্রেফতার-হয়রানি নয়, মিথ্যা মামলায় পড়লে ভুক্তভোগীদের পুলিশকে জানানোর অনুরোধ জানান। পাশাপাশি মিথ্যা মামলা বিষয়ে নিয়মিত তদারকি হবে বলে তিনি জানান। সভায় তার এই বক্তব্যের প্রতি অভিনন্দন জানিয়ে বলা হয়- এই ঘোষণাটি দৃশ্যমান কার্যকর দেখতে চায় দেশবাসী। সভায় দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী ২০শে মে মঙ্গলবার বেলা ১২টায় সরকারী কর্মচারী আইন সংশোধিত প্রস্তাবে প্রথম শ্রেণীর যেসব কর্মকর্তা হিসাব দাখিলে ব্যার্থ তাদেরকে সংশোধনী আইনে অন্তর্ভূক্ত করার দাবি সহ কয়েকটি দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নেতা জালাল আহমদ, সিনিয়র নেতা সরোজ ভট্টাচার্য্য, বিশিষ্ট সমাজসেবী ও গণ সংগঠক আব্দুল গফুর, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ফোরামের কেন্দ্রীয় সদস্য মো. লায়েক মিয়া, অরুণ দেবনাথ এডভোকেট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, আফছারুজ্জামান আফছর, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন প্রমুখ।

সভায় চট্টগ্রাম দারুল মা আরিফের অন্যতম কর্ণধার আল্লামা সুলতান যওক নদবী, সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনবীদ ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, বরেণ্য সংগীত শিল্পী মোস্তাফা জামাল আব্বাসী এর ইন্তেকালে এক শোক প্রস্তাব গৃহীত হয় এবং বলা হয়- স্ব স্ব ক্ষেত্রে এই ৩ বরেণ্য ব্যক্তিদের অবদান বাংলাদেশ কখনও ভুলবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন