editor
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ১২, ২০২৫
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়ন জমা প্রদান করা হয়েছে। সোমবার (১২ মে) এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারীদের মধ্যে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র জমা প্রদান করেন।
সভাপতি পদে মনোনয়ন পত্র জমা প্রদান করেন মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল, সহ-সভাপতি পদে শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী ও মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ পদে মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল, নির্বাহী সদস্য পদে আজমল আলী। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী।
দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য সকল কার্যক্রম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসোসিয়েশনের কার্যালয় থেকে পরিচালনা করা হবে। আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি ১৪ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে।-বিজ্ঞপ্তি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
2 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
1 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
6 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
5 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
2 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত