editor
প্রকাশিত: 8:29 PM, May 13, 2025
সিলেট খান মরটরস এর শোরুমে দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে নগরীর সোবহানীঘাটস্থ খান মটরসের শোরুমে আনুষ্ঠানিকভাবে এই ইলেকট্রিক স্কুটার ব্রান্ড রিভো এর উদ্বোধন করা হয়।
খান মটরসের প্রোপ্রাইটর মোশারফ খান কালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রান্ড রিভো এর এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন.নি।
এসময় উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা বদরুদ্দোজা বদর, এডভোকেট অরূপশ্যাম বাপ্পি, সিলেট বাইকিং কমিউনিটির এডমিন শহীদ জামান, সাকেল খান, ফাহিম খান, আব্দুল্লাহ ইলাফ, আশিকুর রহমান জুয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে খান মটরস এর প্রোপ্রাইটর মোশারফ খান কালাম অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতা কেটে ইলেকট্রিক স্কুটার ব্রান্ড রিভো এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক স্কুটার এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’। নতুন ও দৃষ্টিনন্দন স্কুটারটি কম খরচে গ্রাহকদের মন জয় করবে।
খান মরটরস এর প্রোপ্রাইটর মোশারফ খান কালাম বলেন, ইলেকট্রিক স্কুটার রিভোর মাধ্যমে ১০ টাকা খরচে ১শ কিলোমিটার পথ গমন করতে পারবেন। স্কুটারটি দেখতে যেমন সুন্দর, তেমনি উন্নত ও গুণগতমানে তৈরি করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য এটি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজতর করতে পারেন। সিলেটবাসীর জন্য স্মার্ট ইলেকট্রিক এই স্কুটার শোরুমে এনে ক্রেতাদের সেবা করার সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন