editor

প্রকাশিত: 7:50 PM, May 15, 2025

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে শাহারপাড়া বাজারস্থ ফেরদৌসী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আজমল হোসেন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কয়ছর এম আহমদ বলেন দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারেনি। জুলাই আগস্টের পর ভোটাররা স্বপ্ন দেখছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।

তিনি আরো বলেন, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। এর জন্য দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি তিনি আহ্বান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ।

আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাহিন তালুকদারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সহ সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, এডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান,উপজেলা বিএনপি যুগ্ন আহবায় হাজী সোহেল আহমদ খান টুনু, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন।

৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নিয়ে আশারকান্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ফজলুল হক কবিরী, খায়রুল ইসলাম, সৈয়দ মারুফ আহমদ, আক্তার হোসেন, আব্দুল হক, এম এ মালেক, শাকিল আহমদ, মারজান আহমদ, দিনার চৌধুরীর বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কেফায়েত উল্ল্যা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন