admin
প্রকাশিত: 7:30 PM, May 17, 2025
অসুস্থ্য দানবীর সৈয়দ রাগীব আলীকে দেখতে নগরীর জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর ও গোয়াইনঘাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম। শনিবার (১৭ মে) দুপুরে তার চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান তিনি।
এসময় তিনি দানবীর সৈয়দ রাগীব আলীর আশু রোগমুক্তি কামনা করেন। এসময় তিনি বলেন, সৈয়দ রাগীব আলী বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি। তিনি শিক্ষা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মিডিয়া, ইউনিভার্সিটি, হাসপাতাল, ব্যাংক, এতিমখানা তার হাতেই গড়া। এছাড়াও অসংখ্য অগণিত মানবিক কাজের গুণাবলীও রয়েছে তার। তিনি আরো বলেন, হাজার হাজার যুবকের কর্মসংস্থান তৈরির কারিগর দানবীর এই সৈয়দ রাগীব আলী। মহান আল্লাহ তায়ালা রাগীব আলীর দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করুন, আমিন। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন