admin
প্রকাশিত: 7:33 PM, May 17, 2025
যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল রাতে সিলেট মহানগর বিএনপির আওতাধীন বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ এক বিজ্ঞপ্তিতে বলেন, যুক্তরাজ্য যুবদলের নতুন নেতৃত্ব দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও তরান্বিত ও গতিশীল করবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জাতীয়তাবাদী যুবদলের চেতনা সমুন্নত রেখে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্যকর অগ্রনী ভূমিকা রাখবে। নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, তা বাস্তবায়নে প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতারা দেশপ্রেম, ত্যাগ ও সততার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে