editor
প্রকাশিত: 6:04 PM, May 18, 2025
শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার পরামর্শ পরিষদের ১ম অধিবেশন রবিবার (১৮ মে) বিকেল ৩টায় সিলেট নগরীর হাওয়াপাড়াস্থ একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা শাখার সভাপতি মো. আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলোয়ার হোসাইন, যুব মজলিস সিলেট জেলার সমাজ কল্যাণ সম্পাদক কে এম রায়হান।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মতিক্রমে শ্রমিক মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়। কবি মতিউল ইসলাম মতিনকে সিলেট জেলার শাখার সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমকে মহানগর শাখার সভাপতি ও সহুল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা সেলিম আহমদ, মো. আবুল কাশেম, জসিম উদ্দিন, সাহেদ আহমদ, আব্দুল কুদ্দুস, ডা. এনামুল হক, আলিম উদ্দিন, সালেহ আহমদ রাজু, রুহুল আমিন শিকদার, রায়হান আহমদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন