editor
প্রকাশিত: 2:43 PM, March 31, 2025
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার টেংরা গ্রামে গত ২৬ মার্চ বোধবার দুপুরে প্রবাসী ছাত্রদল নেতা রুবেল আহমেদের পৈতৃক বাড়িতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে সংঘটিত এ হামলায় রুবেলের ছোট ভাই ও ভগ্নিপতি গুরুতরভাবে আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আগ্নেয়াস্ত্রসহ একদল সন্ত্রাসী ‘বৈষম্য বিরোধী আন্দোলন’-এর নেতা-কর্মীদের নেতৃত্বে বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বাড়িতে থাকা পরিবারের সদস্যদের ওপরও হামলা চালায়। আহতদের প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল।
এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা চারদিক ঘিরে এমন এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে, যা দীর্ঘ সময় ধরে এলাকাজুড়ে অস্থিরতা সৃষ্টি করে।
রুবেল আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি এম সি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমানে সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং যুক্তরাজ্যে মানবাধিকার বিষয়ক একটি সংগঠনের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় অবস্থানকে কেন্দ্র করেই এ হামলা সংগঠিত হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের।
রুবেলের প্রতিবেশীরাও এই হামলার পেছনে রাজনৈতিক বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় ভূমিকার বিষয়টি উল্লেখ করেন।
এদিকে পারিবারিক কারণে রুবেলের বাবা বাবুল হোসেন ও মা রাছনা বেগম বহু আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, ফলে তারা এই বিষয়ে গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এখনো পর্যন্ত এ ঘটনায় জৈন্তাপুর থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন