editor
প্রকাশিত: 10:53 PM, May 19, 2025
আগামী ২৭ ও ২৮ মে, ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা যুবদলের আওতাধীন উপজেলা ও পৌর যুবদলের সাথে সিলেট জেলা যুবদলের দায়িত্ব প্রাপ্ত হিসেবে প্রস্তুতি সভার সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা যুবদলের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির সাবেক আহবায়ক হাজি আব্দুল কাইয়ুম জালালী পংকি সাহেবের কার্যালয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্টিতব্য সভায় ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ প্রতিষ্ঠার সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলার ৫ দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচী মধ্যে রয়েছে- ২১, ২২ ও ২৩ মে বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের প্রস্তুতি সভা, ২৪ মে প্রচারপত্র বিলি, ২৫ মে প্রচার মিছিল।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অন্যতম প্রধান শক্তি। স্বাধীনতার পরবর্তী সময়ে মানুষের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা অতুলনীয়। তিনি বলেন, তারুণ্যের শক্তি হচ্ছে জাতির ভবিষ্যৎ। কিন্তু আজ এই তরুণরাই সবচেয়ে অবহেলিত, বেকার, হতাশ ও নিরুপায়। তাদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে, অর্থনৈতিক মুক্তির পথ বন্ধ। তাই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল একযোগে মাঠে নেমেছে তাদের অধিকার প্রতিষ্ঠায়। তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংগঠনকে আরো গতিশীল করে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় উপজেলা ও পৌর যুবদলের সমন্বয়ক ও সহ-সম্বয়ক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা ও পৌর সাহেদ আহমদ চমন, সাজ্জাদ হোসেন দুদু, মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ জুনেদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ও পৌর কবির উদ্দিন, মোঃ কামরান হোসেন হেলাল, মোঃ আব্দুল খালিক, জাকিগঞ্জ উপজেলা ও পৌর ডি এইচ খান মিশু, মোঃ সেলিম আহমদ সেলু, বাছিতুর রহমান, সায়েদ আহমদ দীপক, কানাইঘাট উপজেলা ও পৌর আলাল আহমদ, আজমল হোসেন তুহিন, মোঃ ইসলাম উদ্দিন, এডভোকেট মোবারক হোসেন, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জুবায়ের আহমদ, এনামুল হক চৌধুরী শামীম, মোঃ জামাল আহমদ, আর এ বাবলু, গোয়াইনঘাট উপজেলা আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মকসুদুল করিম নোহেল, মোঃ আনোয়ার হোসেন রাজু, কোম্পানীগঞ্জ উপজেলা ময়নুল ইসলাম মঞ্জুর, মো: মঈন উদ্দিন, লুৎফুর রহমান ফুরুক, ওসমানীনগর উপজেলা আবু হানিফ, মফিজুছ সামাদ চৌধুরী মাহফুজ, মাসরুর রাসেল, বালাগঞ্জ উপজেলা মো: সাজ উদ্দিন সাজু, রিয়াজ আহমদ, লুৎফুর রহমান, বাহার আহমদ রুহেল, দক্ষিন সুরমা উপজেলা আবুল হাসনাত, ছদরুল ইসলাম, আলফুজ্জামান বকুল, মোঃ জহুরুল ইসলাম রাসেল, সাজ্জাদুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা এডভোকেট শাহজাহান সিদ্দীকী, লায়েক আহমদ, মতিউর রহমান আফজাল, ইকবাল হোসেন গেদু, জৈন্তাপুর উপজেলা শাহীন আহমদ, মোঃ লুৎফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন