editor

প্রকাশিত: 7:41 AM, May 20, 2025

লাখাই থেকে বামৈ আডোবা রাস্তা নির্মাণের দাবি

লাখাই থেকে বামৈ আডোবা রাস্তা নির্মাণের দাবি

লাখাই প্রতিনিধি :: মাত্র ৬ দশমিক  ২০ কিলোমিটার সড়ক বর্ষাকাল এলে যেনো আতঙ্কে দিন কাটে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১নং ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষের মধ্যে। বর্ষায় ৪মাসই ডুবে থাকে এই সড়ক, ফলে গ্রামের লোকজনের চলাচলে তৈরি হয় সমস্যা।

তাছাড়া এই ইউনিয়নের উপজেলার গুরুত্বপূর্ণ লাখাই বাজারে ব্যবসা বাণিজ্যেসহ বিভিন্ন প্রয়োজনে এই সড়ক ব্যবহার করতে হয় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, ইটনা, ভাটি অঞ্চল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, উপজেলার ভাটি অঞ্চলের মানুষদের। বর্ষার সময় নৌকা ছাড়া ওই বাজারে স্কুল-কলেজে  জেলা ও উপজেলা সদরের  যাওয়া যায় না। ফলে ওই সময় ইউনিয়নের বাসিন্দারা দুর্ভোগ পোহাতে হয়।  ছয়টি ইউনিয়ন নিয়ে লাখাই উপজেলা গঠিত । এর মধ্যে হাওড়া অঞ্চল   বেষ্টিত  ইউনিয়নে ১৫টি গ্রাম। বর্ষায় প্রায় চার মাস সব গ্রামই বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। প্রতিটি গ্রামেই যেতে দরকার হয় নৌকা। কিন্তু সন্ধ্যা ৬/৭ টার পর নৌকালাচল বন্ধ হয়ে যায়।

সাংবাদিক আশীষ দাশগুপ্ত জানান, সন্ধ্যার পর কাউকে হাসপাতালে নেওয়ার দরকার হলেও সহজে নৌকা পাওয়া যায় না। অনেক সময় পরদিন সকাল সাতটা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অথচ মাত্র ছয় দশমিক বিষ   কিলোমিটার সড়ক উঁচু করে নির্মাণ করলেই এ সমস্যার সমাধান হতো। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ দাবি জানিয়ে এলেও তা উপেক্ষিতই রয়ে গেছে। ১৯৯৯ সনে সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত দৈনিক লাল সবুজ ও সাপ্তাহিক সুগন্ধা  পত্রিকায় লেখেছিল  রাস্তা নাই ঘাট নাই থানার নাম লাখাই ।   জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি উঁচু করার দাবি জানানো হয়। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। লাখাই ইউনিয়নবাসীর বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মূল ভরসা নৌকা।

লাখাই ১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খরছু  বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসলে  বারবার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি উঁচু করার দাবি জানানো হয়। কয়েক বছর ধরে  জাতীয় সংসদ কোন নির্বাচনী হয়নি।  তারপরেও নাম ধরানো অনেক প্রতিশ্রুতিও দিয়েছিল,  কোন কাজ হয় নি।

বর্ষা মৌসুমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার মূল ভরসা নৌকা। সে সময় গ্রামগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। লাখাই বাজার থেকে হবিগঞ্জ সদরের দূরত্ব ৩০ কিলোমিটার। শুকনো মৌসুমে এ সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), মোটরসাইকেলসহ নানা যানবাহন চলাচল করে ,লাখাই উপজেলার সদর ইউনিয়নের প্রধান সড়ক বর্ষাকালে ডুবে যায়। এ সময় মানুষ  নৌকায় চলাচল করেন।

লাখাই ঘুরে জানা যায়   এ উপজেলায় সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন লাখাই ইউনিয়নের বাসিন্দারা। স্বজন গ্রামের  রায়হান উদ্দিন  বলেন, লাখাই বাজার থেকে বামৈ  পর্যন্ত দূরত্ব ছয় দশমিক বিষ  কিলোমিটার রাস্তা অত্যন্ত নিচু। বর্ষা মৌসুমে সড়কটির অধিকাংশই ডুবে যায়। বিশেষত শিকনপুর ব্রিজ থেকে লাখাই বাজার পর্যন্ত তিন কিলোমিটার প্রায় চার মাস পুরোপুরি পানির নিচে থাকে। এ সময় ১নং ইউনিয়নের বাসিন্দারা যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয়।  শুকনার সময় লাখাই থেকে বামৈ ভাড়া ১৫ থেকে ২০ টাকা ভাড়া লাগে বর্ষা মৌসুমে  ৫০ টাকা ভাড়া লাগে আবার সন্ধ্যা হয়ে গেলে নৌকা  ৩০০, ৪০০, ৫০০ টাকা দিয়ে রিজার্ভ করে আসতে হয়।

ঢাকাস্ত  লাখাই উপজেলা জাতীয়তাবাদী ফোরাম সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহাজান মিয়া বলেন লাখাই ইউনিয়নের  মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত নিচু সড়কটি উঁচু করে বছরের ১২ মাসের জন্য যানবাহন চলাচল নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি।

স্বজন গ্রামের বাসিন্দা বামৈ মুক্তিযোদ্ধা জিয়া কলেজের শিক্ষক   দেলোয়ার হোসেন  বলেন, লাখাই বাজার প্রায় দেড় শ বছরের বেশি পুরোনো  বাজারের সাথে  মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দ্রুত নিচু সড়কটি উঁচু করে দিতে সরকারের প্রতি দাবি জানাই।

লাখাই ইউনিয়ন যুবদলের সভাপতি ও লাখাই ১নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম  বলেন  স্বৈরাচারী সরকারের আমলে লাখাই এর কোন উন্নয়ন হয় নাই  লাখাই বাসির দাবি একটাই লাখাই থেকে বামৈ এর রাস্তা। তিনি আরো বলেন    শিকনপুর ব্রিজ থেকে লাখাই বাজার পর্যন্ত বর্ষাকালে  প্রায় ৫০/৬০টি নৌকা প্রতিদিন চলাচল করে। ছয় থেকে সাত হাজার মানুষ  নৌকায় যাতায়াত করেন। শুধু লাখাই নয় বিভিন্ন জেলার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে । লা

খাই ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি  গোলাম রব্বানী শাকির  বলেন, বর্ষা মৌসুমে চার মাস আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি,  লাখাই বাজার থেকে বামৈ  যাতায়াতের জন্য একটি সাব-মার্সিবল রাস্তা (ডুবো সড়ক)  এ রাস্তা উঁচু করে নির্মাণের জন্য আমাদের দাবি।

হবিগঞ্জ   সড়ক ও জনপথ বিভাগের  নির্বাহী প্রকৌশলী, জাকির হোসেন বলেন  লাখাই টু বামৈ উঁচু রাস্তা আডোবা করার জন্য প্রস্তাব আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পাঠিয়েছি  প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের জন্য  যাচাই-বাছাই কমিটিতে রয়েছে  লাখাইবাসীর জন্য একটি সুখবর আসতে পারে।

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন