admin

প্রকাশিত: 11:27 AM, May 20, 2025

শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

যুক্তরাষ্ট্রে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির

শহীদ জিয়ার আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে

6

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য। গত ১৭ বছর আওয়ামী লীগ দুর্ণীতির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করেছে। স্থানীয় পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কৌশলে কাজ করেছি। সিলেটের রাজনীতির মাঠে আগে বিভিন্ন ভাইয়ের নামে স্লোগান ছিলে, সে ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাইয়ের নামের স্লোগান বাদ দিয়ে শুধু বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগানের প্রথা চালু করেছি। আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে ঐক্য বিনষ্ট করি নি, ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করেছি।

6

তিনি মঙ্গলবার (২০ মে) যুক্তরাষ্ট্রের মিশিগানের রাজ্যের হ্যামট্রাম্যাকে আলাদিন রেস্টুরেন্টে সন্ধ্যায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

7

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লায়েছ, লক্ষনাবন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মাজহারুল ইসলাম ডালিম, সাবেক চেয়ারম্যান রাজু তালুকদার, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর আশরাফ ইমন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিমুজ্জামান রণি, মাহফুজুল করিম জেহিন।

মঞ্জুরুল হকের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, খন্দকার ইউসুফ কামাল, সমজিদ আলম, মোশারফ হোসেন চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদত হোসেন মিন্টু, শাহজাহান রহমান মফিজ, কামাল হোসেন লিলু, আক্কাস উদ্দিন, নজমুল হক, আব্দুর রহমান মুর্শেদ, আহমদ শরীফ মেহদী, রাশেদুল ইসলাম রাশেদ, মকসুদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
8