editor

প্রকাশিত: 7:07 PM, May 20, 2025

খোদাভীরু সৎ নেতৃত্বই পারে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে : অধ্যাপক হারুনুর রশিদ খান

খোদাভীরু সৎ নেতৃত্বই পারে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে : অধ্যাপক হারুনুর রশিদ খান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, স্বাধীনতার পর থেকে এদেশের শ্রমিকদেরকে রাজনীতির হাতিয়ার ও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কোন কাজ হচ্ছে না। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতিই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে তৃণমূল শ্রমিকদের শামিল হতে হবে।

তিনি বলেন, খোদাভীরু সৎ নেতৃত্বই পারে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। তাই শ্রমজীবীদেরকে কুরআন ও হাদীসের আলোকে মুত্তাকি হিসেবে গড়ে উঠার শপথ নিয়ে কাজ করার আহবান জানান।

তিনি মঙ্গলবার ২০ মে সকালে নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অফিস সম্পাদক রুহুল আমীন, সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা ফারুক আহমদ।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, কোষাধক্ষ্য মিজানুর রহমান মোল্লা, অফিস সম্পাদক বাহার উদ্দিন, প্রচার সম্পাদক আবুল কাশেম, আলমগীর হোসেন, সালমান, রুবেল আহমদ, কার্যকারী কমিটির সদস্য মোবারক আলী, রাসেল হোসেন আলম প্রমুখ।

প্রধান অতিথির অধ্যাপক হারুনুর রশিদ খান আরো বলেন, রিক্সা শ্রমিকরা মানুষ হয়ে মানুষ টানে রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করেন। আধুনিকতার ছোয়ায় ব্যাটারি লাগিয়ে রিক্সা চালালে কষ্ট অনেক কমে যায়; কিন্তু প্রশাসন ব্যাটারী চালিত রিক্সা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দেশের বিভিন্ন জেলায় ব্যাটারী চালিত রিক্সা চলাচল করলেও সিলেটে বৈষম্যের শিকার হচ্ছেন রিক্সা শ্রমিকগণ।

তিনি ব্যাটারী চালিত রিক্সা সিলেটে নগরীতে চলাচলের অনুমতি প্রদানে প্রশাসনের প্রতি আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন