editor

প্রকাশিত: 9:49 PM, May 20, 2025

শিক্ষা প্রতিষ্ঠান হবে মানবিকতা ও মূল্যবোধের পাঠশালা: ময়নুল হক

শিক্ষা প্রতিষ্ঠান হবে মানবিকতা ও মূল্যবোধের পাঠশালা: ময়নুল হক

সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জননেতা এম ইলিয়াস আলীর একান্ত সহকারি ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি মো. ময়নুল হক বলেছেন, বর্তমান প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। আমাদের ছাত্র-ছাত্রীদেরকে কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখা যাবে না। তাদেরকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধেও গড়ে তুলতে হবে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার মাধ্যমে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। কারণ, সুস্থ শরীরে সুস্থ মনের বিকাশ ঘটে। তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। পতিত স্বৈরাচারী সরকার দেশের শিক্ষাখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা সৃষ্টি করা হয়েছে। শিক্ষক সমাজ অবহেলিত, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ভঙ্গুর এ শিক্ষা ব্যবস্থাকে জনগণের ঐক্য ও সচেতনতার মাধ্যমে পুনর্গঠন করতে হবে।
তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ জিয়া, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের নেতৃত্বেই এ দেশ একদিন শিক্ষিত, স্বনির্ভর ও উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমাদের শিক্ষার্থীরা হবে সেই অভিযাত্রার অগ্রসৈনিক। এ জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, মুক্তচিন্তার পরিবেশ ও একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা।
শেষে তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছি, আমাদের উচিত সকল প্রকার প্রভাবমুক্ত থেকে শিক্ষার্থীদের মঙ্গলের কথা চিন্তা করা। শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানচর্চা ও মূল্যবোধ গঠনের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে হবে। তিনি অনতিবিলম্বে জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।
গত রোববার (১৮ মে) কলেজ ছাত্রদলের নব গঠিত কমিটির উদ্যোগে কলেজ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ ছাত্রদলের সভাপতি মনোয়ার খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আশিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কলেজ কমিটির সদস্য প্রভাষক আব্দুল মুমিন পারভেজ, রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান, রাশাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা সালেহ আহমদ, কলেজ ছাত্রদলের সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মো. ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, প্রচার সম্পাদক তারেক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম উদ্দিন, সদস্য ওলিউর রহমান, জাকারিয়া আলম, মুরাদ আহমদ, ইমরান আহমদ, রুমান আহমদ, সাইফুর রহমান, সালমান আহমদ, সাইদ আলী প্রমুখ। শেষে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কমিটির নেৃতৃবন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন