admin
প্রকাশিত: 11:59 PM, May 20, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে ফোন দিলেন সিলেট সিটি কর্পোরেশনের পলাতক মেয়র যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামীলীগের বর্তমান মুখপাত্র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্টে সিলেটে চেম্বার নেতৃবৃন্দের সাথে মিটিং চলছিলে এমন সময় মাগরিবের নামাজের বিরতি হওয়ায় এমদাদ হোসেন চৌধুরী তার ব্যক্তিগত সেলফোনটি টেবিলে রেখে নামাজে চলে যান। কিছুক্ষন পরই এমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে রিং বেজে উঠে ডিসপ্লেতে স্পষ্ঠ করে লেখা উঠে আনোয়ারুজ্জামান ইউকে! মিটিং এ থাকা অন্যরা দ্রুত বিষয়টি ক্যামেরাবন্দি করেন।
অনেকেই বলছে এই ধরনের আঁতাতের রাজনীতি চলতে থাকলে সিলেট বিএনপি ধ্বংস হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, পতিত স্বৈরাচার হাসিনার মুখপাত্র আনোয়ার, তার সাথে যদি বিএনপি নেতা ইমদাদের নিয়মিত কথা তাহলে এটা আমাদের জন্য লজ্জার, আনোয়ার অসংখ্য মামলার আসামি তার শাস্তি নিশ্চিত না করে তার সাথে আঁতাত করা ফোনে কথা বলে এটা দলের জন্য আত্মঘাতী।
এই নিয়ে ইমদাদ হোসেন চৌধুরীর বিষয়টির প্রতিবাদ জানিয়ে, তিনি বলেন যে কারোও মোবাইলে বিদেশ থেকে ফোন আসতেই পারে, এছাড়া আমি কারোও ফোন রিসিভ করিনি, আনোয়ারুজ্জামান একজন স্বৈরাচার অসংখ্য মামলার আসামি, আমি তার ফোন কখনো রিসিভ করিনা, কিন্তু যারা এটি ছবি তুলে সংবাদ মাধ্যমে পাঠিয়েছে, তারা দলকে বিতর্কিত করেছে।
আনোয়ারের নাম্বার আমার মোবাইলে অনেক আগে থেকে সেভ ছিলো তাই হয়তো রিং হওয়ার সাথে সাথে নাম ভেসে উঠেছে, আমি মনে করি আমার ব্যক্তিগত মোবাইলের ছবি ধারণ করা এবং সংবাদ মাধ্যমে পাঠানো অপরাধের শামিল। এছাড়া বিষয়টি নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন