editor
প্রকাশিত: 7:55 AM, September 14, 2020
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ-প্রার্থী গরিব -দুঃখী মেহনতি মানুষের বিলাল আহমদ এক সাক্ষাৎকারে বলেন- তিনি মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, দায়বদ্ধতা নিশ্চিত করে একটি উন্নত মডেল ইউনিয়নে পরিনত করার লক্ষে, তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগনের সামনে নিজেকে উপস্থাপন করেছেন। তিনি দীর্ঘদিন থেকে এই এলাকায় বিভিন্ন জনপ্রতিনিধির সাথে সাধারন মমানুষের স্বার্থে উন্নয়ন মূলক রাজনীতির সাথে জড়িত রয়েছেনন ।
তিনি বলেন রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তু তিনি মনে করেন এবং বিশ্বাস করেন আমরা যে ,যে দল করি না কেনো আমাদের উদ্দেশ্য জনগনের সেবা করা। এলাকার তিনি সব সময় মানুষের বিপদে-আপদে নিবেদিত ছিলেন। এলাকার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করেছেন। তিনি আশা করেন আসন্ন ইউনিয়ন নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যাবেন। তিনি আরো বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি উনাকে ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দেন তাহলে তিনি একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে সবাইকে নিয়ে কাজ করবেন। তিনি আরোও বলেন উনার প্রথম কাজ হবে এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কারণ এ মাদকের কারণে যুবসমাজ আজ ধ্বংসের পথে। আর যারা বিপথগামী হয়ে গেছে তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব ডিজিটাল ইউনিয়ন জনগণকে উপহার দেবেন, একটি মডেল ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকারে আগামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিধন্ধিতা করতে চান। রাজনীতি এবং বিগত দুইটি জাতীয় নির্বাচন এবং চারটি ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সাথে মাঠে কাজ করতে গিয়ে ইউনিয়নের সাধারন মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে এবংতিনি গরিব মানুষের অসহায়ত্ব পতিবন্ধকতা খুব কাছ থেকে দেখেছেন। অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরিব-ধনির তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। তাই যদি তিনি সুযোগ পান বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিদবা, বয়স্ক এবং প্রতিবন্ধি মানুষের জন্য কাজ করবেন বলে জানান তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে