editor
প্রকাশিত: 8:08 AM, May 22, 2025
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, এতদিন মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি অবাদ ও নিরপেক্ষ নির্বাচন। যত তাড়াতাড়ি পারেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। যে নির্বাচনে সাধারণ মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাবে খুশি তাকে দিবে। যদি ভোট নিয়ে কোনো টালবাহান করা হয় তাহলে সাধারণ মানুষ আবারো রাজপথে নামতে রাজি আছে।
বুধবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের একটি কমিউনিটি সেন্টারে পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সগযোগি সংগঠনের আয়োজনে ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১ দফা বাঙালী জাতির মুক্তির সনদ। বাংলাদেশের মানুষ গত সতেরো বছর কষ্ট করেছেন। গুম হয়েছেন, খুন হয়েছেন, জেলে গিয়েছেন। সুনামগঞ্জ, শান্তিগঞ্জ এলাকার অনেক নের্তৃবৃন্দও জেলে গিয়েছেন। পালিয়ে বেড়িয়েছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তিনি বলেন, এদেশের মানুষ নির্বাচন চায়। সুনামগঞ্জ-৩ আসনে এককেন্দ্রিক উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষ যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে সমান উন্নয়ন হবে। ক্ষেত্র বিশেষে শান্তিগঞ্জ উপজেলায় বেশি উন্নয়ন হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত ছিলো না বলেই শান্তিগঞ্জের মানুষ আগে শান্তিতে ছিলো না। আমার নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, রাজনীতি মানে হচ্ছে মানুষের সেবা করা। বড় বড় বক্তৃতাবাজী করার জন্য রাজনীতি নয়। তারেক রহমান গত ১৭ বছর বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর মানুষ দেশ স্বাধীনের যুদ্ধে নেমে পড়েছিলেন, বেগম খালেদা জিয়া যেভাবে স্বৈরাচারী এরশাদ সরকারকে পতনের আন্দোলনে নেমে তাঁর নের্তৃত্বে এরশাদকে তাড়ানো হয়েছিলো একই ভাবে তারেক রহমানের ডাকে এদেশের মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলো। মানুষের বিশ্বাস ছিলো বাবা এবং মায়ের মতো তিনিও বিজয়ী হবেন। এজন্য তার ডাকে মানুষ সাড়া দিয়েছিলো।
৩১ দফার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, কৃষকের ন্যায্য দাবি বাস্তবায়ন ও নারীদের প্রকৃত সম্মান বাড়ানোসহ এদেশের ১৮ কোটি মানুষের অধিকারের কথা বলার জন্য এই ৩১ দফা।
আলোচনা সভায় সভাপত্বি করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাজি জালাল উদ্দিন। প্রথম যুগ্ম আহবায়ক রওশন খান সাগরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন) এড. আবদুল হক, সদস্য এড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, আনছার উদ্দিন, ফারুক আহমদ, নূর আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন, জেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম মুন্সি, যুবদল নেতা জাফর আহমদ, স্বেচ্ছাসেকবক দল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম ও ছাত্রদল নেতা মানছুর আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ওলামাদলের সভাপতি সজীব আহমদ।
এসময় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ওলামাদল, কৃষকদল, প্রজন্মদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
3 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
4 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
6 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
6 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
3 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
7 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
3 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
8 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম