editor

প্রকাশিত: 3:43 PM, May 22, 2025

পা হারিয়ে কর্মক্ষমতা হারালেন নাজিম: এতিম ভাইবোনের একমাত্র ভরসা হয়ে লড়ছেন জীবনযুদ্ধে

পা হারিয়ে কর্মক্ষমতা হারালেন নাজিম: এতিম ভাইবোনের একমাত্র ভরসা হয়ে লড়ছেন জীবনযুদ্ধে

ফারহান আহমদ চৌধুরীঃ পা হারিয়ে জীবনের গতি থেমে গেছে গহরপুরের নাজিমের। এক ভয়ানক রোগে আক্রান্ত হয়ে তার একটি পায়ের গুড়ালিসহ পায়ের পাতা কেটে ফেলতে হয়েছে। এখন তিনি আর হাঁটতে পারেন না, কাজ করতেও অক্ষম। বয়স মাত্র ২০ বছর। অথচ জীবনের সবচেয়ে কঠিন সময়টাই এখন তার জন্য অপেক্ষা করছে।

বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পার কান্দি গ্রামের এই নাজিমের ২০২৪ সালের ৭ নভেম্বর মা মারা যান, এর কয়েক মাস পর ২০২৫ সালের ১ মে বাবাও চলে যান না-ফেরার দেশে। এখন নাজিম একা—তার সঙ্গী মাত্র তিনটি ছোট বোন ও একটি ভাই। বোনদের বয়স যথাক্রমে ১৬, ৯ এবং ৬ বছর। ভাইটির বয়স ১৪ বছর। এখন ছোট্ট তিনটি বোন ও একটি ভাইকে নিয়ে পুরো পরিবারটির দায়িত্ব পড়ে গেছে নাজিমের কাঁধে। নাজিমই এই এতিম পরিবারের বড় সন্তান। পা হারিয়ে কাজ করতে না পারলেও, পরিবারের ক্ষুধা ও ভবিষ্যৎ চিন্তা তাকে থামতে দেয় না।

নাজিম বলেন, “আমি ভিক্ষা চাই না ভাই, আমি কাজ করতে চাই। যদি ছোট একটা দোকান চালানোর ব্যবস্থা হয়, তাহলে আমার ভাইবোনদের নিয়ে আমি বাঁচতে পারবো।”
এটি কেবল একজন পঙ্গু যুবকের আর্তনাদ নয়—এটি একটি অসহায় পরিবারের বেঁচে থাকার আকুতি।

নাজিমের স্বপ্ন খুব বড় নয়—তিন বেলা খাবার, ভাইবোনদের পড়াশোনা আর একটা শান্ত ঘুম। তার এই ছোট্ট স্বপ্ন পূরণে আমরা কি পাশে দাঁড়াতে পারি না?

আসুন, আমরা সবাই মিলে এই পরিবারের পাশে দাঁড়াই। নাজিমের জীবনে একটু আশার আলো জ্বালিয়ে দিই। আপনার সাহায্য একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে।

আপনারা চাইলে বিকাশের মাধ্যমে সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন নিম্নে নাজিম আহমদের বিকাশ দেওয়া হলো বিকাশ নাম্বার +880 1749232136
এবং আপনারা চাইলে ফোকাস সিলেট পরিবারের মাধ্যমেও সাহায্য সহযোগিতা করতে পারেন বিকাশ: +880 1784514228

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন