editor
প্রকাশিত: 5:58 PM, May 22, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, নৈতিকতা ছাড়া প্রকৃত শিক্ষা অসম্পূর্ণ। আমাদের শিক্ষার্থীদের মধ্যে কেবল জ্ঞান নয়, সততা, সহমর্মিতা ও দায়িত্ববোধও গড়ে তুলতে হবে। তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এমন সাহিত্যচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে মেজরটিলাস্থ স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি সেট স্পিচ, কবিতা আবৃত্তি ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মুহিয়ারা বেগম এর পরিচালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রধান জাকারিয়া আল মামুন, মো. আশরাফুল্লাহ, মেহেদী ইসলাম তানভি। অনুষ্ঠানে সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আন্নামা চৌধুরী ও জনাব কৌশিক আচার্য্য।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের সাফল্যকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন। তিনি সকল শিক্ষার্থীর জন্য একাডেমিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বলেন, ছাত্রজীবনে স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টার কোনো বিকল্প নেই।
জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র এই তিনটি ক্যাটাগরিতে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন