admin
প্রকাশিত: 8:03 PM, May 23, 2025

oplus_1048578
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট’র সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, আধুনিক শিক্ষাই শিক্ষার প্রাণকেন্দ্র, দক্ষতা, যোগ্যতা অর্জনে প্রশিক্ষনের বিকল্প নাই। শুক্রবার সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট’র হলরুমে আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষনার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র কলেজের এডহক কমিটির সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক করিমা বেগম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, অতীতে শিক্ষকদের অনেক মূল্যায়ন ছিল, নিজেদের কৃতকর্মের কারণে তারা এ মূল্যায়ন পেতেন। শিক্ষকদের নিজেদের কর্মের মাধ্যমে এ মূল্যায়ন আদায় করে নিতে হবে। এজন্য শিক্ষকদের ক্লাসে মনোযোগী হতে হবে। প্রশিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে।
ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রভাষক মিথিলা রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মো. জয়নাল আবেদীন, অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নবাগত শিক্ষার্থী উম্মে হাফিজ সম্পা ও মোতাহার হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা মাহমুদুর রহমান, গীতা পাঠ করেন প্রভাষক স্বর্ণা রায়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন