admin

প্রকাশিত: 8:53 PM, May 23, 2025

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট-১ আসন নিয়ে জামায়াতের নির্বাচন কমিটি গঠন

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফ্যাসিস্ট আওয়ামী শক্তির পতন হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী জুলাই-আগস্ট আন্দোলনে শাহাদাতবরণকারী ভাই-বোনদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে কোনভাবে নস্যাৎ করতে দেয়া যাবেনা। পতিত ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দেশপ্রেমিক জনতার ঐক্যকে আরো সুংগহত করতে হবে। দেশের চলমান সংকট নিরসনে অন্তর্র্বতী সরকারের উচিত সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা। এতে দেশ ও জাতির মঙ্গল হবে।
তিনি বলেন, একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক দল হিসেবে জামায়াত সব সময় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল। অতীতে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তক ছিলেন জামায়াত নেতা। সুতরাং দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াত প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট-১ আসনে জামায়াতের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গণসংযোগ থেকে শুরু করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় অগ্রণী ভুমিকা পালন করবে। সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এই মাটি ও মানুষের সন্তান। তিনি আর্ত ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। সিলেট নগরীর এবং সদর উপজেলার বাসিন্দাগণ তাকে সমর্থন করবেন বলে আমাদের প্রত্যাশা।
তিনি শুক্রবার (২৩ মে) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসন নিয়ে জামায়াতের নির্বাচন কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় সিলেট মহানগর নেতৃবৃন্দ ছাড়াও নগরীর সকল সাংগঠনিক থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জামায়াতের সিলেট অঞ্চল টীমের সদস্য ও সাবেক মহানগরী নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনকে আহ্বায়ক, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলকে যুগ্ম আহ্বায়ক ও সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিনকে সদস্য সচিব  করে সিলেট-১ আসন নির্বাচন কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, জামায়াতের সিলেট অঞ্চল টীমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, মু. আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, রফিকুল ইসলাম মজুমদার, শফিকুল আলম মফিক ও শামীম আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে